Recent Events/Jobs 2014
ফেসবুকে নতুন করে সতর্ক হন
সম্প্রতি কি ফেসবুক প্রোফাইলের রং পরিবর্তন করার চেষ্টা করেছেন? সাবধান! সম্প্রতি ফেসবুকে ‘কালার চেঞ্জ’ বা রং পরিবর্তনের একটি ভাইরাস নতুন করে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীকে বোকা বানিয়ে এই ভাইরাসটি আক্রমণ করেছে।
ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের
এক খবরে বলা হয়েছে, ফেসবুকে প্রোফাইলের রং পরিবর্তনের এই ম্যালওয়্যারটি এর
আগেও ছিল। ফেসবুক কর্তৃপক্ষ এই ম্যালওয়্যারটি সরিয়ে ফেললেও আবারও নতুনরূপে
এটি ফিরে এসেছে। এই ম্যালওয়্যারটি একটি বিজ্ঞাপনের আকারে ফেসবুক
ব্যবহারকারীকে তাতে ক্লিক করতে প্রলুব্ধ করে। এতে বলা হয়, এখন থেকে ফেসবুক
ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের রং পরিবর্তনের সুযোগ পাবেন। এই অ্যাপটি
ডাউনলোড করতেও বলা হয়। এই অ্যাপটি ডাউনলোড করতে গেলেই ভাইরাসপূর্ণ একটি
সাইটে চলে যাবেন ব্যবহারকারী। এরপর থেকেই শুরু হবে বিপদ। প্রযুক্তিবিষয়ক
ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
অ্যান্ড্রয়েডচালিত কোনো পণ্য থেকে এই ভাইরাসটিতে ক্লিক করা হলে, তা পণ্যটি ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে দেখায় এবং এই ভাইরাস দূর করতে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোডের পরামর্শ দেয়।
বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, এ ধরনের স্প্যামে ক্লিক করবেন না। যদি এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা দেখেন তবে তা দ্রুত আন-ইনস্টল করে দিন এবং দ্রুত ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। নতুন এই ভাইরাসটি ছাড়াও ফেসবুকে বেশ কয়েকটি জনপ্রিয় স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন অ্যান্টিভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান বিটডিফেন্ডারের বিশেষজ্ঞরা।
প্রোফাইল দেখার পরিসংখ্যান
আপনার ফেসবুক প্রোফাইল কে কতবার দেখছেন, তা জানানোর জন্য একটি লিংক হয়তো আপনার নিউজ ফিডে দেখতে পারেন। কারা কতবার আপনার প্রোফাইল দেখছেন, সে তথ্য জানানোর জন্য বিজ্ঞাপন আকারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তা সম্পূর্ণ ভুয়া। ফেসবুক এ ধরনের কোনো জিনিস অনুমোদন করে না। এ ধরনের কোনো লিংক দেখলে ক্লিক করবেন না।
রিহানা সেক্স টেপ
রিহানাকে নিয়ে ফেসবুকে অসংখ্য স্ক্যাম রয়েছে। নতুন ও পুরোনো অনেক স্ক্যাম লিংক আপনাকে বোকা বানাতে পারে। মনে রাখবেন, ফেসবুকে রিহানার সেক্স ভিডিও নিয়ে যত লিংক পাবেন সব ভুয়া। তাই এতে ক্লিক করবেন না।
বিনা মূল্যে ফেসবুকের টি-শার্ট
বিনা মূল্যে ফেসবুকের টি-শার্ট বা অন্য কোনো উপহার সামগ্রী দেওয়ার লোভ দেখিয়ে আপনাকে কোনো লিংকে ক্লিক করতে বলা হলে তা থেকে বিরত থাকবেন।
প্রোফাইল কে দেখেছে
আপনার প্রোফাইল আজ কে কে দেখল, তা জানার আগ্রহ থাকতে পারে। আপনার এই আগ্রহকে কাজে লাগাতে তত্পর সাইবার দুর্বৃত্তরা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনার প্রোফাইল কে দেখছে, সে সুবিধা রাখেনি ফেসবুক কর্তৃপক্ষ। তাই ‘হু ভিউড ইওয়োর প্রোফাইল’ লিংকে ক্লিক করবেন না।
‘আমি আমার ফেসবুকের থিম বদলে ফেলেছি। এটা চমত্কার।’ কিছু লিংকে এ আকর্ষণীয় লেখা দেখতে পাবেন। কিন্তু এতে চমকের কিছু নেই। এটাতে ক্লিক করা মানে ভাইরাসের কবলে পড়ার একটি বন্দোবস্ত করা।
ইবোলা ভাইরাসে আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি
ইবোলা ভাইরাস পরীক্ষার জন্য রক্তের নমুনা নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ছবিটি সিয়েরালিওনের একটি হাসপাতাল থেকে তোলা। ছবি: রয়টার্সপশ্চিম আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের ব্যাপারে আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজারল্যান্ডে বিশেষজ্ঞদের দুই দিনব্যাপী জরুরি বৈঠক শেষে এ ঘোষণা এল।
ডব্লিউএইচওর কর্মকর্তা বলছেন, ইবোলা ভাইরাসের বিস্তার রোধ ঠেকাতে আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ অপরিহার্য।
বিবিসির খবরে বলা হয়েছে, ইবোলার সংক্রমণে এ বছর পশ্চিম আফ্রিকায় ৯৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ভাইরাসের দ্রুত বিস্তারকে ‘অস্বাভাবিক ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
ইবোলা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে গিনি, লাইবেরিয়া, নাইজেরিয়া ও সিয়েরালিওন। এই চার দেশে এক হাজার ৭০০-এর বেশি সংক্রমণের ঘটনা জানা গেছে। দেশগুলোতে স্বাস্থ্যসেবা খুবই দুর্বল। ইবোলা-সংক্রমণ রোধে সম্প্রতি ২০ কোটি ডলার (২০০ মিলিয়ন ডলার) বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।
ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে সবার সহায়তা চেয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক ড. মার্গারেট চ্যান। তবে তিনি জানিয়েছেন, দেশগুলোতে ভ্রমণ বা ব্যবসার ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রয়োজন নেই।
তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়
Degree result Comming Soon
Jessore University of Science and Technology Admission 2014-2015 session will be held on 06 & 07 November, 2014
Khulna University of Engineering & Technology Admission 2014-15 Start 0n 31th october 2014
Sylhet Agriculture university admission 2014-15 Start on 14 th November 2014
Bangladesh Passport Office Jobs 2014
BRAC Bank Jobs
Shahjalal Islami Bank Limited Jobs 2014
Shahjalal Islami Bank Limited 2014 HSBC BANK 2014
The Premier Bank Limited Jobs 2014
jahangirnagar university admissions 2014-15 Comming Soon
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 2014
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় 2014
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর 2014
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ঢাকা 2014
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর2014
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা 2014
বন অধিদপ্তর 2014
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর 2014
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় 2014
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সাতক্ষীরা 2014




Comments
Post a Comment