Online Shopping in Bangladesh
ঈদের
কেনাকাটা জমে উঠেছে। এ তো বাইরে এখন বেরোলেই বোঝা যায়। বিভিন্ন বাজার,
দোকানের পাশাপাশি অনলাইনেও আছে কেনাকাটার নানা আয়োজন। বাংলাদেশে ক্রমেই
জনপ্রিয় হয়ে ওঠা ই-কমার্সের ওয়েবসাইটগুলোতেও আছে ঈদ নিয়ে আলাদা আয়োজন। বেশ
কয়েকটি ই-কমার্স ওয়েবসাইটে সাড়ম্বরে ঈদের পণ্য বিকিকিনির ধুম দেখা গেছে।
দেশি ই-কমার্সভিত্তিক কয়েকটি ওয়েবসাইটের ঈদ আয়োজন তুলে ধরা হলো।
এখনই ডটকমএখনই ডটকমে একাধিক বিক্রেতা তাদের পণ্যের পসরা সাজিয়ে রেখেছেন। ক্রেতারা এক জায়গায় তাদের প্রয়োজনীয় সব ধরনের পণ্য বিভিন্ন বিক্রেতার কাছ থেকে একই ওয়েবসাইটে ঘরে বসে কিনতে পারেন। এখানে মূলত ছাড়ে পণ্য কেনা যায়, যাকে ‘ডিল সাইট’ বলা হয়। বাংলাদেশে এ ধরণনর ই-কমার্স ওয়েবসাইট জনপ্রিয়তা পাচ্ছে। এখনই ডটকমের মূল পাতায় ঈদ আয়োজন নিয়ে আলাদা অংশ দেখা গেছে, যেখানে পোশাকের প্রাধান্য বেশি হলেও ঘড়ি, সুগন্ধি, অলংকার ও চামড়ার পণ্য রয়েছে। এখনই ডটকম বিভিন্ন পরিমাণ টাকার গিফট কার্ডের ব্যবস্থা করেছে যা দিয়ে নিজেও পণ্য কেনা যাবে, আবার প্রিয়জনকে উপহারও দেওয়া যাবে। এই গিফট কার্ডগুলো দিয়ে ওয়েবসাইটটির যেকোনো বিক্রেতার পণ্য নির্দিষ্ট ছাড়ে কেনা যাবে। পণ্য পরিশোধের বিভিন্ন মাধ্যম আছে। আর কেনার পর কোনো অতিরিক্ত খরচ ছাড়াই পণ্য পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। ঠিকানা www.akhoni.com
আজকে
রডিল ডটকম
আজকে ডিলে সরাসরি পণ্য কেনা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে কুপন কিনতে হয়। ওয়েবসাইটটির বিশেষত্ব, এখানে আপনি মূল্য ছাড় পাবেন। অন্যভাবে বলতে গেলে যেসব পণ্যে মূল্যছাড় আছে, সেসব পণ্যই আজকেরডিল ডটকমে প্রদর্শিত হয়। কুপন কেনার ক্ষেত্রে আপনি পূর্ণ বা আংশিক মূল্য পরিশোধ করে কুপন হাতে পেলে তা নিয়ে নির্ধারিত দোকানগুলোতে গিয়ে বাকি অর্থ পরিশোধ করে পণ্য বুঝে নিতে পারবেন। ঈদ উপলক্ষে তারা পুরুষ-মহিলার পাশাপাশি ছোট বাচ্চাদের পোশাক প্রদর্শন করছে। এ ছাড়া খাবার এবং উপহারসামগ্রীও পাবেন এই ওয়েবসাইটটিতে। ঠিকানা: www.ajkerdeal.com
আরও আছে
রকমারি ডট কমে (www.rokomari.com) এখন চলছে ইসলামি বইয়ের মেলা। বিশেষ ছাড়ে বই কেনা যাচ্ছে এখানে। এছাড়াও রকমারি থেকে সিডি–ডিভিডি কেনা যাবে।
দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের ঈদ পণ্য দিয়ে তাদের ওয়েবসাইট সাজিয়েছে বাংলাদেশ ব্র্যান্ডস ডটকম (www.bangladeshbrands.com)। অনলাইনে চাহিদা জানালে থাকছে মূল্যছাড়। কাছে কিংবা দূরে, যেখানেই থাকুন, এই ঈদে প্রিয়জনকে উপহার পাঠাতে পারবেন উপহার বিডি ডটকমের (www.upoharbd.com) মাধ্যমে। ঈদ উপলক্ষে গিফট প্যাকেজও পাওয়া যাচ্ছে এখানে। ছেলেদের পাঞ্জাবি ও শার্ট এবং মেয়েদের সালোয়ার-কামিজের সম্ভার দিয়ে ঈদ উৎসব পালন করছে ইউশপ ডটকম ডটবিডি (www.ushop.com.bd) ঠিকানার ওয়েবসাইটটি। অপর দিকে ইসুফিয়ানার (www.esufiana.com) ঈদ সম্ভারে শুধু প্রসাধনীর প্রাধান্য দেখা গেছে। প্রসাধনী ও সৌন্দর্য চর্চার নানা পণ্য আছে নতুন সাইট ওখানেই ডটকমে (www.okhanei.com)। এসব ওয়েবসাইটের বাইরে ফেসবুক পেজের মাধ্যমেও ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে বিকিকিনি হচ্ছে নানা পণ্য। সব ক্ষেত্রেই অর্ডার দিলে পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে এসব অনলাইন কেনাকাটায়।
Shopping On line
Ushop Sopping
Fashion
On line Eid Shopping
Online Shopping Amazon
On line shopping ebay

Comments
Post a Comment